1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা মাথায় নিয়েও বহাল তবিয়তে! বদলি বাণিজ্যের অভিযোগে অভিযুক্তদের বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন দীপু মনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে আগামী ৩১ আগস্ট। এদিকে প্রাণঘাতী করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, আগামী শনিবার অথবা রোববার হতে পারে মন্ত্রীর এ সংবাদ সম্মেলন। কোন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে, তা প্রায় চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ বুধবার নিজ দপ্তরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘এখন করোনা সংক্রমণ নিচের দিকে। সব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি। করোনা মোকাবিলা সরকারের গঠিত পরামর্শক কমিটি ও দেশের প্রবীণ শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। শিগগিরই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন।’ কবে নাগাদ এ সংবাদ সম্মেলন হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে ৩১ আগস্ট। এর আগেই হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com