1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের

শাবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যা ৭টা ২০মিনিটের দিকে ভিসির বাস ভবনের সামনে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তারা।

এরপর থেকে অন্ধকারে রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন। বাস ভবন এলাকায় কোনো প্রকার আলো দেখা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যতক্ষণ শিক্ষার্থীরা অনশনে থাকবে ততক্ষণ উপাচার্য ভবন বিদুৎ বিচ্ছিন্ন থাকবে।

এর আগে, উপাচার্যের বাসভবন ঘেরাও করে রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে।

তাঁরা বলেন, ভিসির বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তাঁরা উপাচার্যের বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলে জানান। তবে বর্তমানে বাসভবনের জরুরি পরিষেবা চালু থাকবে।

এ ছাড়া আমরণ অনশন কর্মসূচির ১০০ ঘণ্টা পূর্ন হচ্ছে আজ সন্ধ্যায়। এ কারণে শিক্ষার্থীরা ১০০ ঘণ্টা পূর্ণ উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া প্রভোস্টবিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশের হামলা চালিয়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

গতকাল শনিবার গণ-অনশনের ঘোষণা দিয়ে সেখানে আরো শিক্ষার্থী যোগ দেন। অনশনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনের যোগ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com