1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

লিভার সমস্যা বেড়েছে খালেদা জিয়ার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোভিড পরবর্তী জটিলতা কাটলেও এখন কিডনী, লিভার আর হার্টের সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ করে লিভারের সমস্যাটা একটু বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন চিকিৎসকরা। তার সঙ্গে রয়েছে আর্থ্রাইটিসের সমস্যা।

৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর কোভিড পরবর্তী শারীরিক দুর্বলতা, কম রোগ প্রতিরোধ ক্ষমতার কথা রেখে তাকে বাসায় নিয়ে যাওয়ার কথাটিও চিন্তা করছেন তারা। সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ প্রসঙ্গে বলেন, কারাগারে থাকা অবস্থায় ‘ম্যাডামের’ এসব জটিল রোগের কোনো চিকিৎসা হয়নি। এই এভারকেয়ার হাসপাতালে নেয়ার পরই মূলত: তার শারীরিক নিয়মিত চেক-আপসহ চিকিৎসাটা শুরু হয়েছে। কোভিড-পরবর্তী জটিলতাটাও আল্লাহর রহমতে কমতে শুরু করেছে। কিন্তু কিডনি, হার্ট ও লিভার ডিজিজটা রয়ে গেছে। বিশেষ করে তার লিভারের সমস্যাটা ইদানিং অনেকটা বেড়েছে। বয়সের অনুপাতে লিভারের সমস্যাটা আসলেই একটা জটিল সমস্যা। আর এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা আমাদের দেশে নেই। এজন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বার বার সুপারিশ করেছেন। কিন্তু তা এখনো সম্ভব হয়নি। অথচ তার লিভারের বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই।

অপর একজন চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়া এখন তরল খাবার খেতে পারছেন। ফুসফুসের সঙ্গে লাগানো নলগুলো আরও আগেই খুলে নেয়া হয়েছে। পোস্ট কোভিড জটিলতাগুলোও কেটে যাচ্ছে তার। ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে। শুধু লিভার, কিডনি জটিলতা আর হার্টের সমস্যাটাই রয়ে গেছে। তার সাথে রয়েছে- সেই পুরনো আর্থ্রাইটিসের সমস্যাটাও।

দীর্ঘমেয়াদী এসব রোগের চিকিৎসা যতদূর সম্ভব বাসায় থেকেই করা যেতে পারে। প্রতি একদিন পর পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন। আজকালের মধ্যে আবারও তারা বৈঠক করে তার শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নিবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com