1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা

লালমাটিয়া মহিলা কলেজে জন্টা ইন্টারন্যাশনাল ক্লাবের অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা-২ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ল্যাবটব, সেলাই মেশিন, স্মার্ট মোবাইল ফোন ও বৃক্ষের চাড়া বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় লালমাটিয়া মহিলা কলেজের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাট সভাপতি, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক ও পিএনএস নিউজের উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত।

প্রধান অতিথির বক্তব্যে আলী নিয়ামত বলেন, পৃথিবীতে একটাই বড় কাজ সেটা হলো ভালোবাসা। এখানে এসে শত শত ভালোবাসার হাত আর মুখ দেখতে পাচ্ছি, যারা মানুষ ও মানবতার পাশে নিবেদিত আছে।

অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব, ঢাকা-২ এর প্রেসিডেন্ট ও ক্যাট সংগঠক, কন্ঠশিল্পী নিলুফার রহমান। সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী মাসুমা ও প্রেমা।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, জন্টা ক্লাব ঢাকা-২ এর সার্ভিস কমিটি চেয়ার জন্শিয়ান জেনিফার হক, নতুন মেম্বার জন্শিয়ান সিমীন জহীর, জি এবং গোল্ডেন জি চেয়ারপার্সন জন্শিয়ান তানি মাসুদ, নতুন মেম্বার জন্শিয়ান তানজিলা এলমা, সিনিয়র বোর্ড মেম্বার জন্শিয়ান মোশফাকা রহমান।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, জি এবং গোল্ডেন জি ক্লাবের ইন্টারন্যাশনাল কমিটি চেয়ার জন্শিয়ান ফারহানা রহমান, জন্টা ক্লাব ঢাকা-১ এর প্রেসিডেন্ট জন্শিয়ান সানিয়া প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী জন্টা ক্লাব অফ ঢাকা-২ এর প্রেসিডেন্ট জন্শিয়ান নিলুফার রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com