1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

লালমাটিয়া মহিলা কলেজে জন্টা ইন্টারন্যাশনাল ক্লাবের অনুষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব ঢাকা-২ এর আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ল্যাবটব, সেলাই মেশিন, স্মার্ট মোবাইল ফোন ও বৃক্ষের চাড়া বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় লালমাটিয়া মহিলা কলেজের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাট সভাপতি, দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক ও পিএনএস নিউজের উপদেষ্টা সম্পাদক আলী নিয়ামত।

প্রধান অতিথির বক্তব্যে আলী নিয়ামত বলেন, পৃথিবীতে একটাই বড় কাজ সেটা হলো ভালোবাসা। এখানে এসে শত শত ভালোবাসার হাত আর মুখ দেখতে পাচ্ছি, যারা মানুষ ও মানবতার পাশে নিবেদিত আছে।

অনুষ্ঠানটিতে উপস্থাপনা করেন জন্টা ইন্টারন্যাশনাল ক্লাব, ঢাকা-২ এর প্রেসিডেন্ট ও ক্যাট সংগঠক, কন্ঠশিল্পী নিলুফার রহমান। সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী মাসুমা ও প্রেমা।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, জন্টা ক্লাব ঢাকা-২ এর সার্ভিস কমিটি চেয়ার জন্শিয়ান জেনিফার হক, নতুন মেম্বার জন্শিয়ান সিমীন জহীর, জি এবং গোল্ডেন জি চেয়ারপার্সন জন্শিয়ান তানি মাসুদ, নতুন মেম্বার জন্শিয়ান তানজিলা এলমা, সিনিয়র বোর্ড মেম্বার জন্শিয়ান মোশফাকা রহমান।

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন, জি এবং গোল্ডেন জি ক্লাবের ইন্টারন্যাশনাল কমিটি চেয়ার জন্শিয়ান ফারহানা রহমান, জন্টা ক্লাব ঢাকা-১ এর প্রেসিডেন্ট জন্শিয়ান সানিয়া প্রমূখ।

উল্লেখ্য, অনুষ্ঠানটির প্রধান সমন্বয়কারী জন্টা ক্লাব অফ ঢাকা-২ এর প্রেসিডেন্ট জন্শিয়ান নিলুফার রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com