1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

র‌্যাকের নতুন সভাপতি মহিউদ্দিন, সম্পাদক তাওহীদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগইনেস্ট করাপসনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাউথ এশিয়ান টাইমস-এর সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আহমেদ সভাপতি ও এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার তাওহীদ সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন— নিউ এজের আহম্মদ ফয়েজ ও নিউজবাংলার রহমান মাসুদ সহ-সভাপতি, একাত্তর টিভির জেমসন মাহবুব ও এশিয়ান টিভির সাফি উদ্দিন আহেমদ যুগ্ম-সাধারণ সম্পাদক, যমুনা টিভির রাব্বী সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক, মাইটিভির মাহবুব সৈকত কোষাধ্যক্ষ, বৈশাখী টিভির তাসলিমুল আলম তৌহিদ দপ্তর সম্পাদক, বণিক বার্তার জেসমিন মলি প্রচার ও প্রকাশনা সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের সফিকুল ইসলাম সবুজ প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, আরটিভির আতিকা রহমান আন্তর্জাতিক সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোরের আলী তালুকদার সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হলেন- আলাউদ্দিন আরিফ, আবুল কাশেম, আদিত্য আরাফাত, মোরশেদ নোমান, সাঈদ খান, শেখ মোহাম্মদ জামাল হোসেন ও শফিক শাহিন।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও শহিদুল ইসলাম তিন সদস্যের কমিশন নির্বাচন পরিচালনা করেন। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ পরিচালনায় র্যা কের ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com