1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

রেলমন্ত্রী সুজনের বিয়ে, কনে দিনাজপুরের মেয়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১০০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের বিয়ের খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। জানা গেছে, শনিবার (৫ জুন) ইসলামী শরিয়াহ ও সরকারি আইন অনুসরণে রেলমন্ত্রী বিয়ে করেন দিনাজপুরের বিরামপুর উপজেলার মেয়ে শাম্মী আকতার মনিকে (৪২)।

শুক্রবার (১১ জুন) রেলমন্ত্রী বলেন, গত ৫ তারিখে আকদ করেছি। তিনি (স্ত্রী) ল পাস করেছেন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার।

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য সুজনের বয়স ৬৫ বছর। তিনিও আইনের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকেই তিনি রাজনীতিতে জড়িত।

ডাকসুর বিজ্ঞান মিলনায়তন বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়েল সিনেট সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা নুরুল ইসলাম সুজন সুপ্রিম কোর্ট আইনীজীব সমিতির সাধারণ সম্পাদকও হয়েছিলেন।

সুজনের প্রথম স্ত্রী নিলুফার ইসলাম ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের মারা যান। তাদের তিন সন্তান রয়েছে।

দিনাজপুরের বিরামপুরের প্রয়াত আব্দুর রহিমের মেয়ে শাম্মী আকতার মনি থাকেন ঢাকার উত্তরায়। তার দুই ভাই বিরামপুরেই থাকেন, সেখানে ব্যবসা করেন তাার।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে জিতে প্রথমবার সাংসদ হন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম সুজন। পরে দশম এবং একাদশ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। ২০১৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে নুরুল ইসলাম সুজনকে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com