1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

রিজভীকে দেখতে গেলেন মান্না-উলফাত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনামুক্ত হয়ে বাসায় চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসভবনে যান নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রিজভী’র শ্যামলী আদাবরের বাসায় যান ওই দুই নেতা। বিষয়টি গণ্যমাধ্যমকে নিশ্চিত করেছেন রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

তুষার বলেন, রিজভী আহমেদের সাথে দেখা করতে মাহমুদুর রহমান মান্না ও ইসতিয়াক আজিজ উলফাত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার বাসায় যান। তারা দুইজন অসুস্থ রিজভী আহমেদের বাসায় প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। রিজভীর সাথে তার শারিরীক অবস্থা নিয়ে কথা বলেন।

উল্লেখ্য গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি ও করোনামুক্ত হওয়ার দীর্ঘ প্রায় দুই মাস পর গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। তবে আরো এক মাসেরও বেশি সময় তাকে বাসায় বেড রেস্টে থাকতে হবে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে রিজভী আহমেদকে দেখতে তার বাসায় গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও রিজভীর শারিরীক অবস্থার খোঁজ খবর রাখছেন বলে জানান তুষার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com