1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ

রাতে বিশ্বকাপ মিশনে যাত্রা টাইগারদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ রোববার রাতে ঢাকা ছাড়বে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে আকাশে উড়বে মাহামুদউল্লাহরা।

এই সফরে ১৪ ক্রিকেটার ও ৭ জন অফিসিয়ালসহ মোট ২১ জন দেশ ছাড়বে। বাংলাদেশ দলের সঙ্গে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এই দুই জন আইপিএল শেষ করে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া বাংলাদেশ দলের আগেই বুধবার স্ত্রীকে নিয়ে ওমানে পাড়ি জমিয়েছেন ওপেনার লিটন কুমার দাস। সোমবার এই ওপেনার যোগ দিবেন দলের সঙ্গে।

এই বিষয়ে বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বাংলাদেশ জার্নালকে বলেন, বিশ্বকাপ উপলক্ষে আজ ২১ জনের সদস্য মাস্কাটে যাবে। এদের ১৪ জন ক্রিকেটার বাকি ৭ জন সাপোর্ট স্টাফ।

এদিকে বিশ্বকাপে যাওয়ার আগে টাইগারদের করোনা পরীক্ষার ফল সবার নেগেটিভ এসেছে। ওমানে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন করবে টাইগাররা। আর ওমানে প্রথম অনুশীলন শুরু করবে আগামী ৫ অক্টোবর।

টানা চারদিন অনুশীলন শেষে ৯ অক্টোবর টাইগাররা পাড়ি জমাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। ১২ ও ১৪ অক্টোবর দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com