1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

রাজধানীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাজিয়া মিছিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশের করোনা পরিস্থিতিতে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করলেও তা উপেক্ষা করেছে শিয়া সম্প্রদায়। পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও রাজধানীতে তাজিয়া মিছিল বের করেছে তারা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পুরানো ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলটি বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে গিয়ে শেষ হয়।

তাজিয়া মিছিলে যারা এসেছেন তাদের বেশিরভাগেরই পরনে শোকের রঙ কালো পোশাক রয়েছে৷ পাশাপাশি তাদের হাতে আছে কালো, লাল রঙের আলাম বা নিশান। তাজিয়া মিছিলে যোগ দিয়ে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা বুক চাপড়িয়ে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলছেন। তাদের মাতমে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে৷

এ বিষয়ে লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন মোল্লা জানান, করোনা বিধিনিষেধের কারণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল নিষিদ্ধ। আমরা এখন পর্যন্ত কোথাও তাজিয়া মিছিল বের হওয়ার কোনো খবর পাইনি। কোনোভাবেই তাজিয়া মিছিল বের করতে দেওয়া হবে না। করোনার বিধিনিষেধ পরিপালনে কাজ করছে পুলিশ।

তবে কয়েকজায়গা মিছিল বের হওয়ার বিষয়ে তাকে অবগত করা হলে তিনি বলেন, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

উল্লেখ্য, হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহম্মদের (সা.) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এ ঘটনা স্মরণ করে বিশ্বমুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com