1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি

যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছিল ইসরাইল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি পত্রিকা ইয়েদিয়োথ অহরোনথ এ খবর দিয়েছে। পত্রিকাটির সাথে ইসরাইলের সামরিক বাহিনীর বিশেষ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়।

পত্রিকাটি বলেছে, ১১ দিনের যুদ্ধে হামাসের রকেট হামলার মুখে নিরুপায় হয়ে ইসরাইল যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চায়।

যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীত। অর্থাৎ ইসরাইল এ যুদ্ধবিরতি অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে।

পত্রিকাটির তথ্য অনুসারে, ইসরাইল জো বাইডেন প্রশাসনের সাথে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে মিশর ও আরো কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। তবে জো বাইডেন প্রশাসন এ ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখায়নি। ফলে মিশরকে ইসরাইল বার্তা পাঠায় যে মার্কিন অনুমোদন নিয়ে মিশর যেন হস্তক্ষেপ করে।

এ দিকে হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলেছেন, ইসরাইলের সাথে আরেকটি যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যের অবয়ব পাল্টে যাবে। তিনি বলেন, সম্প্রতি যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যে আল-আকসা মসজিদের একটি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী রয়েছে। পবিত্র এ মসজিদ রক্ষা করা হচ্ছে কৌশলগত লক্ষ্য। সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com