1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

যুক্তরাষ্ট্র থেকে করোনার টিকা পাবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৯৮২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের বৈশ্বিক টিকা বণ্টন পরিকল্পনায় এ তথ্য জানা গেছে।বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ পরিকল্পনা প্রকাশ করেন।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি প্রেসিডেন্ট বাইডেনের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে আট কোটি ডোজ টিকা বণ্টনের পরিকল্পনা করেছে। আগামী জুলাইয়ের আগেই এসব টিকা সরবরাহ করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকার ৭৫ শতাংশ বণ্টন করা হবে। কোভ্যাক্সের আওতায় টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় রয়েছে দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল।

যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী, প্রথম চালানের আড়াই কোটি ডোজ টিকার ৭০ লাখ যাবে এশিয়ায়। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, আফগানিস্তান ও ভিয়েতনাম অগ্রাধিকার পাবে। ৬০ লাখের মতো টিকা যাবে দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে। এসব অঞ্চলে অগ্রাধিকার পাবে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, কোস্টারিকা ও হাইতি। ৫০ লাখ ডোজ টিকা সংরক্ষিত থাকবে আফ্রিকার জন্য। আফ্রিকান ইউনিয়নের সহযোগিতায় এসব টিকা বণ্টন করা হবে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

সুলিভান আরও জানান, বাকি প্রায় ৬০ লাখ টিকা এমন সব দেশে সরাসরি বণ্টন করা হবে, যেখানে মহামারি আবারও নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। এর পাশাপাশি প্রতিবেশী কানাডা ও মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া, ইউক্রেন, গাজা ও ইরাকের মতো অংশীদার গ্রাহকেরা টিকা পাবে বলে।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘আমরা এসব টিকা বণ্টন করছি জীবন বাঁচাতে এবং এই মহামারির ইতি টানার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে।’

এর আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার দেশ বিশ্বজুড়ে করোনার ছয় কোটি ডোজ টিকা রপ্তানি করবে। সেই সংখ্যা এবার বাড়িয়ে আট কোটি ডোজ করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com