1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা ঈদ ছুটি ১০ দিনে গড়ানোর ভাবনা—জনস্বস্তি নাকি প্রশাসনিক রাজনৈতিক কৌশল? জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে হাইকোর্টের রুল: নতুন রাজনৈতিক বাস্তবতায় সাংবিধানিক প্রশ্ন সামনে

ময়মনসিংহে ছাত্রদল ও পুলিশের মধ্যে সংঘর্ষে আহত ৩০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ময়মনসিংহ শহরের চরকালিবাড়ি এলাকায় ছাত্রদলের সভাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, লাঠিপেটা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের নেতা ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফারুক হোসেন, ওসি (অপারেশন) ওয়াজেদ আলীসহ ১০ পুলিশ সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, দক্ষিণের সাধারণ সম্পাদক রায়হান, উত্তরের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদসহ ২০ ছাত্রদল নেতাকর্মী। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রুমন বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে সভা শুরু হয়। আর দুপুর ১২টার দিকে পুলিশ সভাস্থলে হামলা চালায়। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের উদ্যোগে দক্ষিণ চরকালিবাড়িতে একটি মাঠে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল। দুপুর ১২টার দিকে সভাস্থলে গিয়ে বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয় এবং নেতাকর্মীদের আহত করে।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান জানান, চরকালিবাড়ি এলাকায় কোভিড নিষেধাজ্ঞা ভঙ্গ করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করেন। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলাকারী কয়েকজনকে আটক করা হযেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com