1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

মেট্রোরেলের দ্বিতীয় সেট ট্রেন ঢাকায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট (ছয় বগিতে এক সেট) ঢাকায় এসে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ট্রেনটি নদী পথে মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো সংলগ্ন তুরাগ নদী ঘাটে এসে পৌঁছায়। আজ বুধবার ট্রেনটি খালাস শুরু হবে।

রাতে দুটি বার্জের মধ্যে প্রথমটি জেটিতে আর দ্বিতীয়টি নদীতে নোঙর করে রাখা হয়। দুটি বার্জ একসঙ্গে জেটিতে রাখলে ওই পথে অন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার সকাল ৮টা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে। প্রতিটি ট্রেনের ধারণ ক্ষমতা হবে সর্বোচ্চ দুই হাজার ৩০৮টি আসন।

এর আগে মেট্রোরেলের এক সেট ট্রেন ঢাকায় আসে গত ২১ এপ্রিল। বাংলাদেশের প্রথম বিদুৎ চালিত এ ট্রেন গেল ১২ মে উত্তরা ডিপোর ভেতরে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করে বাংলাদেশ।

২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প এমআরটি-৬ এর রুট রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com