1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

মৃত্যুকে আলিঙ্গন করতে রাজপথে নেমেছি: নুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নিরাপদ সড়ক, শিক্ষার্থীদের হাফ ভাড়া পাস ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

কয়েকটি দাবি তুলে নুর বলেন, ‘ঢাকা থেকে শুরু করে সারা দেশে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করতে হবে, তেলের বর্ধিত দাম কমাতে হবে। ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মীকেও হয়রানি করা যাবে না। যদি হয়রানি কিংবা মামলা দেওয়া হয়, তাহলে আমরা রাজপথে এসে জবাব দেব। আপনারা (সরকার) ভাবছেন, শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছি, আপনারা আমলে নিচ্ছেন না। কীভাবে আমলে নিতে হয়- তা আমাদের জানা আছে।’

তিনি আরও বলেন, রামপুরায় এক ছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ আমজনতা কয়েকটি বাসে আগুন দিয়েছে। কারা করেছে, সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার আগেই বিরোধী দলের ওপর দায় চাপিয়ে দেয় সরকার।

সমাবেশ থেকে প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ভিপি নুর বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যে আছে। দেশের মানুষ দুঃসহ যন্ত্রণায় দিন কাটাচ্ছে। তাই আগামীতে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে বিচার বিভাগ ও তিন বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com