1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আরও ছয় মাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেনাশাসকরা জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সু চি’র নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করে সেনাশাসকরা। তারপর থেকে মিয়ানমারে জরুরি অবস্থা জারি করা হয়।

দেশটির সেনাশাসকদের ন্যাশনাল ডিফেন্স ও সিকিউরিটি কাউন্সিল একমত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

জরুরি অবস্থায় সেনা ও পুলিশের হাতে বাড়তি ক্ষমতা থাকে। তারা চাইলে যেকোনও মানুষকে বন্দি করতে পারে এবং তাকে আটক করে রাখতে পারে।

সরকারের দাবি, দেশে স্থায়িত্ব আনার জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো দরকার। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম এমআরটিভি-কে জানানো হয়েছে, নতুন নির্বাচন ব্যবস্থার সঙ্গে মানানসই পরিবর্তন করতে হবে। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল-সহ বিভিন্ন সংগঠনে তাই পরিবর্তন দরকার। মানুষকে নতুন নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। তাই এই সময়টা জরুরি অবস্থার মধ্যে রাখা হচ্ছে মিয়ানমারকে।

গত সপ্তাহে সেনাশাসকরা চারজন বিক্ষোভকারীকে ফাঁসি দিয়েছে। তিন দশকের মধ্যে প্রথমবার দেশটিতে চারজনকে ফাঁসি দেওয়া হল। সেনা অভ্যুত্থানের পর দুই হাজার একশ বেসামরিক মানুষ মারা গেছেন বলে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে।

এদিকে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য জাপানের এক নাগরিককে আটক করা হয়েছে। গত শনিবার ইয়াঙ্গুন থেকে তাকে আটক করা হয়। জাপান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক করে রাখা জাপানের ওই নাগরিকের বয়স ২০ বছর। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com