1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

মা হচ্ছেন সোনম কাপুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৬৮ বার দেখা হয়েছে
মা হচ্ছেন সোনম কাপুর
মা হচ্ছেন সোনম কাপুর

বঙ্গনিউজবিডি ডেস্ক:মা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বিয়ের চার বছর পর ভক্তদের সুখবর দিলেন তিনি।

হোলির উৎসব শেষে সোমবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি প্রকাশ করে নেটিজেনদের সুখবরটি জানান নায়িকা।

অভিনয় ও ফ্যাশনেবল পোশাকে দর্শকদের চোখ ধাঁধিয়ে দেওয়া বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবার মা হচ্ছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই ছবিতে সোনম কাপুরকে তার স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা গেছে। দু’জনেরই হাত আলতো করে রাখা বেবি বাম্পের উপর। ক্যাপশনে সোনম লিখেছেন, ‘এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভালো করে মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সঙ্গে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর তর সইছে না’।

ওই পোস্টে সোনম জানিয়েছেন আগামী শরতেই আসছে তাদের ঘরে নতুন অতিথি। সোনমের এই পোস্ট ভক্তদের মন ছুঁয়ে গেছে। অনেকেই দুজনকে শুভকামনা জানিয়েছেন।

সোনম কাপুরকে আগামীদিনে দেখা যাবে প্রযোজক সুজয় ঘোষের আগামী ছবি ‘ব্লাইন্ড’ এ । এক অন্ধ পুলিশ অফিসারের সিরিয়াল কিলার ধরার গল্প নিয়েই তৈরি এই ছবি। ২০২০ সালের ডিসেম্বর মাসে শুরু হয় এই ছবির শ্যুটিং। গ্লাসগো, স্কটল্যান্ডের বিভিন্ন লোকেশনে টানা ৩৯ দিন চলে এই ছবির শুটিং।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com