1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

মাঠে গড়ালো বাংলাদেশ ক্রিকেট লিগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর ২০২০-২১ মৌসুম মাঠে গড়ায়নি। তবে রোববার (১২ ডিসেম্বর) থেকে দুটি ভেন্যুতে শুরু হতে হয়েছে এবারের আসর।

নবম আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়ছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোন। অন্যদিকে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি বিসিবি সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।

এরপর ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই। এই রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। অন্যদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।

তৃতীয় ও শেষ রাউন্ড মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর থেকে। এই রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। আর ইসলামী ব্যাংকের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন।

২ থেকে ৬ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com