1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

মাটি না পেয়ে ইটের তৈরি কবরে শায়িত হলেন যুবক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চারদিকে অথৈ পানি আর পানি। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে লোনা পানিতে ডুবে আছে সাতক্ষীরার দক্ষিণ উপকূল। রাস্তা নেই, ঘাট নেই, নিচু বাড়িঘরও টিকে থাকেনি। ডুবে গেছে সব মাছের ঘের, ফসলি ক্ষেতও। মানুষের মৃত্যুর পর তাকে কবর দেওয়ার জায়গাটুকুও নেই। একইভাবে পানিতে ভেসে গেছে শ্মশানও।

এরই মাঝে হঠাৎ খবর এলো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রতাপনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান (৩৪) নামে এক যুবক।

সাতক্ষীরার কলারোয়ায় একটি ওষুধ কোম্পানির সঙ্গে যুক্ত থাকা মাহমুদুল মারা যান বৃহস্পতিবার রাতে তার কর্মস্থলে। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। কোথাও এতটুকু মাটি নেই। উঁচু জায়গাও নেই। কোথায় তার কবর হবে?

শেষ পর্যন্ত তার স্থান হলো স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহর বাড়ির সামনে পানিতে ডোবা কিছুটা উঁচু স্থানে।

স্বজনরা সেখানেই ইট দিয়ে খানিকটা চৌবাচ্চার মতো তৈরি করে মাহমুদুল আলমকে চিরশায়িত করেন। এর আগে তার জানাজা অনুষ্ঠিত হয় কাছেই ভাঙাচোরা বেড়িবাঁধের ওপর।

শুক্রবার এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে মানুষের হৃদয়ে দাগ কেটে যায়। মৃত্যুর পরও তার জন্য এতটুকু মাটি জোটেনি ভয়াল ইয়াসের দাপটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com