1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, বুধবার (১৪ জুলাই) সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটটিতে করোনায় মারা গেছেন ৮ জন। তারা হলেন- ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৯৬), হালুয়াঘাট উপজেলার রিনা রানী (৫২),নেত্রকোনা সদরের নবনিতা সরকার (২৮), সাহেদ আলী (৫০), নীলা রজক (৫০), জামালপুর সদরের হাবিবুর রহমান (৬১), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাহেরা বেগম (৬৮) ও গাজীপুরের শাহিদা সুলতানা (৫১)।

তিনি আরও জানান, এছাড়া এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ১১ জন। তারা হলেন- নেত্রকোনা সদরের আব্দুল লতিফ (৭৫), শিউলি আক্তার (৪৫),মোহনগঞ্জ উপজেলার কামাল মিয়া (৫০), কেন্দুয়ার চান মিয়া (৮০), ময়মনসিংহের ত্রিশালের মফিজ উদ্দিন (৮০), শেরপুর সদরের আব্দুল মজিদ (৬০), জামালপুর সদরের এলাহি বক্স (৬০), ময়মনসিংহ সদরের রফিকুল ইসলাম (৬৫), নূরজাহান (৬৫), নান্দাইল উপজেলার আলাউদ্দিন (৭০) ও মুক্তাগাছার চান মিয়া (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, এসময় করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ রোগী।

এদিকে, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৯২০ টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৮ শতাংশ বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com