1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

ভুল করলেও অন্যায় করিনি, ষড়যন্ত্রের শিকার: মেয়র জাহাঙ্গীর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুর মহানগরের বহিষ্কৃত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি পারিবারিক শিক্ষা থেকে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের শিক্ষা পেয়ে আসছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি ভুল করে থাকতে পারি, তবে অন্যায় করিনি।’

শনিবার সংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বাড়িঘর দখল এবং চাঁদাবাজির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। মেয়র জাহাঙ্গীর বলেন, ‘আমি জনগণের জন্য রাস্তা তৈরি করতে মানুষের বাড়িবাড়ি গিয়ে জমি চেয়েছি। তারা ভালোবেসে ৮০০ একর জমি দিয়েছেন।’

কল কারখানা থেকে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’।

ভাইরাল অডিও সম্পর্কে তিনি বলেন, মূল কথা বাদ দিয়ে আংশিক কথা দিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। কিছু লোক ২০১৩ সালের পর থেকেই আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য পেছনে লেগে ছিল।

তিনি আরো বলেন, যারা ঘরের ভেতর এসে অডিও করতে পারে, মানুষকে হত্যা করতে পারে, রাস্তায় গাড়ির মধ্যে আগুন দিতে পারে, তাদের বিচার হয়নি। বিচার হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী, আওয়ামী লীগের কর্মী আমার।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com