1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা ঈদ ছুটি ১০ দিনে গড়ানোর ভাবনা—জনস্বস্তি নাকি প্রশাসনিক রাজনৈতিক কৌশল?

ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেতে একটি নবজাতক (মেয়ে) পাওয়া গেছে। পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত এক মহিলার জিম্মায় দিয়েছে।

শুক্রবার সকালে ওই উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নবজাতককে প্রথম দেখতে পায় মিনা বেগম নামে এক মহিলা।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, মিনা বেগম নামে ওই মহিলা ভুট্টা ক্ষেতে গরু বাঁধতে গেলে বাচ্চার কান্না শুনতে পায়। পরে তিনি কাছে গিয়ে নবজাতককে (মেয়ে) উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পুলিশ খবর পেয়ে নবজাতকটিকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করান।

আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নবজাতক ওই মহিলার জিম্মায় দেয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত এলে সমাজসেবা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন নবজাতকটি সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com