1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

ভারতে করোনার তাণ্ডব চলছেই, প্রাণ গেল আর ৩৮৯০ জনের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কিছুটা হলেও কমল ভারতে করোনাভাইরাসের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জন। দৈনিক মৃত্যুও পরপর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। করোনার জেরে এখন পর্যন্ত ভারতে মোট প্রাণ গেল ২ লাখ ৬৬ হাজার ২০৭ জনের।

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হয়েছে আগের তুলনায় অনেকটা কম। এর জেরে দেশটির দৈনিক সংক্রমণও কমেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা নেমেছে ৪০ হাজারের নীচে। ৩১ মার্চের পর এই প্রথম মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নীচে নামল। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৬ জন। ১০ এপ্রিলের পর এই প্রথম দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কম হল। ছত্তীসগঢ়ের আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ হাজারের আশপাশে। উত্তরপ্রদেশে তা সাড়ে ১৫ হাজার। গুজরাটে ১০ হাজারের কম এবং মধ্যপ্রদেশে আক্রান্ত ৮ হাজার মতো। তবে এই রাজ্যগুলোতে কমলেও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, কেরালা, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা প্রায় একই আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com