1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর গেজেট বৃহস্পতিবার, একজনের প্রার্থিতা বাতিল

বড়শিতে ২৫০ কেজির হাঙর শিকার করে রেকর্ড গড়লেন মৎস্যজীবী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বন্য পশু শিকারের ভিডিও ভাইরাল হলেও, মাছ ধরার ভিডিও খুব একটা ভাইরাল হয় না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার ৭ ফুটের একটি হাঙর ধরে রেকর্ড‌ গড়লেন যুক্তরাজ্যের এক মৎস্যজীবী। আর সেই মাছ ধরার ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ওই মৎস্যজীবীর নাম সাইমন ডেভিডসন। তিনি নর্থম্পটনারের বাসিন্দা। তিনি এই ৭ ফুটের হাঙর মাছটিকে বড়শি দিয়ে ধরতে সক্ষম হন। কিন্তু তাকে ধরার প্রায় এক ঘণ্টা আগে থেকে চলে লড়াই। তবে শেষ পর্যন্ত তিনি এই মাছটিকে ধরতে সক্ষম হন। জানা গেছে, ওই ৭ ফুটের হাঙর মাছটির ওজন ২৫০ কেজি। সুতরাং স্বাভাবিক ভাবেই খুব একটা সহজ কাজ নয় এত বড় মাছ বড়শি দিয়ে ধরা।

ভিডিওটি ক্লিকহার্ট টিভি নামক একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ছিপে আটকে গেছে হাঙর মাছটি। সে ওই বড়সি থেকে মুক্ত হওয়ার জন্য পানির মধ্যেই ছটপট করে চলেছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে লড়াই করার পর তাকে ধরতে পারে সাইমন। তবে শেষ মুহূর্তে গিয়ে এই বিষয়টি ক্যামেরা বন্দি করতে সক্ষম হন সাইমন।

যদিও এই হাঙরটিকে ধরার পিছনে সাইমন একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন আরও পাঁচ জন সহকর্মী, যাদের যৌথ প্রচেষ্টায় তারা এই ২৫০ কেজির হাঙরটিকে ধরতে পারে। আবার তারাই একত্রিত ভাবে এই হাঙর মাছটিকে পানিতে ফেলে দিতে সাহায্য করেন।

তথ্য অনুযায়ী, এর আগে ১৯৯৩ সালে স্কটস মৎস্যজীবী ক্রিস বেনেটের জালে ধরা পড়েছিল ২২৯ কেজির হাঙর। এবার সেই রেকর্ড‌টি ভেঙে দিলেন সাইমন ডেভিডসন। ডেভিডসন জানিয়েছেন যে, তিনি প্রথমে বুঝতে পারেননি এত বড় একটি হাঙর ধরা দিয়েছে তার বড়শিতে।

সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটি হাঙরটি ডেভিডসনের নৌকার কাছাকাছি আসলে ক্যামেরা বন্দি করা হয়। এবং শুধু মাত্র সেই অংশটুকুই ইন্টারনেটে পোস্ট করা হয়। আর পোস্ট করা মাত্রই নজর কাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com