1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

বেলজিয়ামের স্বপ্ন শেষ, সেমিতে গেল ইতালি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউরো কাপে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি। শুক্রবার রাতে আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের ব্যবধানে জিতেছে দুর্দান্ত ফর্মে থাকা রবার্তো মানচিনির দল। এর আগে, প্রথম কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ট্রাইবেকারে হারিয়ে সেমিতে যায় স্পেন।

বেলজিয়াম-ইতালি ম্যাচের বল গড়ানোর আগে অনেকেই মনে করেছিলেন এবার আসল পরীক্ষা ইতালির। বেলজিয়ামে রয়েছেন রোমেলু লুকাকু, ডি ব্রুইনের মতো তারকা ফুটবলার। ফিফার বিচারে বেলজিয়াম এক নম্বর দলও। এরকম দল যেকোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। সেই বেলজিয়ামও ইতালির কাছে পরাস্ত হলো।

খেলার ৩১তম মিনিটে ভেরাত্তির পাস থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা। এরপর ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসাইন।

তবে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে খেলতে নামা ইতালি প্রথমার্ধের প্রায় শেষ মুহূর্তে গোল হজম করে বসে। অতিরিক্ত সময়ে নিজেদের বক্সে ডোকুকে ফাউল করেন লরেঞ্জো। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি উপহার দেন বেলজিয়ামকে।

সেই পেনাল্টি থেকেই গোল করেন লুকাকু। বিরতির পর বেলজিয়াম সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করে। একাধিক বার ইতালির রক্ষণে কাঁপুনি ধরান ডি ব্রুইন-লুকাকুরা। কিন্তু ইতালির ডিফেন্সকে ভাঙা সম্ভব হয়নি। গোলের দরজাও খুলতে পারেনি বেলজিয়াম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com