1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের

বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৬ বার দেখা হয়েছে

রিয়াজুল হক সাগর, রংপুর : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার মুগলিবাড়ী সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

​জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপি এলাকার মুগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস-এর ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনাটি ঘটে। ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোনটি দিয়ে ভিডিও ধারণ করছিল। একপর্যায়ে ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সীমান্তের পাশের জমিতে কর্মরত এক বাংলাদেশি ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে এটি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।

​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারত প্রায়ই এ ধরনের ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে উড়িয়ে থাকে। এর আগেও পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কিন্তু বিজিবিকে এ বিষয়ে শক্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি, যার ফলে সীমান্তে বসবাসরত মানুষের মনে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ কাজ করছে।

​এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com