1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

বিয়ের ‘আবহমাখা’ ছবি পোস্ট, কী বোঝালেন নায়িকা মাহি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাত্র কিছুদিন আগে এক ফেসবুক স্ট্যাটাসে পাঁচ বছরের সংসার ভাঙার খবর দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সিলেটের ব্যবসায়ী স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার খবর জানিয়ে গত ২২ মে দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাস মাহি লিখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’

এখনো সেই রেশ কাটতে না কাটতে নতুন অরেকটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের মাথা ঘুরপাক খাইয়ে দিলেন এই চিত্রনায়িকা। বিয়ের ‘আবহমাখা’ একটি ছবি পোস্ট করেছেন তিনি।

গেল শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টের ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, ‘আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি, আলহামদুলিল্লাহ।’ মেহেদি রাঙা হাত, পরনে লাল কাতান শাড়িতে ছবি ও ক্যাপশন দেখে তার ভক্তদের মাথায় নতুন ভাবনা ঘুরপাক খাচ্ছে। তবে কি মাহি আবারও বিয়ে করেছেন? এমন প্রশ্ন অনেক ভক্তদের। অনেকে মাহির সেই ছবির নিচে কমেন্টে লিখেছেন, মাহি কি বিয়ে করেছেন নাকি।

যদিও মাহির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাকে ফলো করেন কিংবা ফলো করেন না তারাও নতুন হিসাব কষছেন। মাহি কি আবার বিয়ে করেছেন?

পোস্ট করা ছবি ও ক্যাপশনের বিষয়ে ভক্তদের কমেন্টসের এখনো কোনো উত্তর দেননি মাহি।

তবে মাহির আবার বিয়ে করা নিয়ে আরও কিছুটা ইঙ্গিত পাওয়া যায় কিছুদিন আগে একটি ভিডিও এবং তার ক্যাপশনকে ঘিরে। গত ৭ জুন রাতে মাহি একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি নায়িকা নুসরাত ফারিয়াকে ভিডিওটি ট্যাগ করে লিখেছিলেন, ‘নুসরাত ফারিয়া, কালকে নাচব এই গানে।’তার মানে তিনি ৮ জুন নুসরাত ফারিয়ার গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটিতে নাচতে চেয়েছিলেন- এমনটাই বুঝিয়েছিলেন। যদিও মাহি পরে বলেন, সেটি ছিল তার ফান পোস্ট। তবে এখন কিছুটা আঁচ করা যাচ্ছে যে, সেটি হয়তো ছিল তার হলুদের রাতের প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com