1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মামলা মাথায় নিয়েও বহাল তবিয়তে! বদলি বাণিজ্যের অভিযোগে অভিযুক্তদের বিএনপিতে প্রভাব বিস্তারের চেষ্টা আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট

বিশ্বে শনাক্ত প্রায় ২৩ কোটি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় ২৩ কোটি। এ পর্যন্ত মারা গেছেন ৪৭ লাখের বেশি মানুষ। আর এ ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ২০ কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

গত একদিনে করোনায় প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছেন ৫ হাজার ৬৭৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৭ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ৬১৯ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ২ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৪১৬ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৪ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ২৫১ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১৩ হাজার ৮৮১ জন। এদের মধ্যে ১৪০৩ জনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com