1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা প্রয়োজন : তথ্যমন্ত্রী রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ সংসদ সদস্যদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার আহ্বান প্রধানমন্ত্রীর খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করে আড়াই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই । সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ *”ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬” ঠিক কতটা যুক্তিসঙ্গত?* ইরানে হামলা ‘অবৈধ’: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে তীব্র নিন্দা উত্তর কোরিয়ার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল, আজ ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক ঈদে বাবার জন্য পাঞ্জাবি আনার কথা ছিল রাকিবের; ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারালেন তিনি ও অনন্যা

বিপিএলের মাঝেই হঠাৎ ওমরাহ করতে গেলেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা চলাকালেই হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে সৌদি রওয়ানা হন তিনি।

সাকিবের সৌদি আরবের যাওয়ার খবর জানিয়েছেন দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেওয়া ওয়াসিম খান।

জানা গেছে, রাউন্ড রবিন লিগের প্রায় শেষ পর্যায়ে এখন বিপিএল। কোনো কোনো দলের ২টি, ৩টি করে ম্যাচ বাকি। ঢাকার বাকি আর মাত্র ১ ম্যাচ।

বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও শেষ চারে কোন চারটি দল খেলবে, তা আগেই নির্ধারণ হয়ে গেছে। বিদায় নেবে কোন তিনটি দল, সেটাও নির্ধারণ হয়ে গেছে। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর প্রথম ও দ্বিতীয় হয় কোন দুটি দল, সেটাই দেখার বিষয়।

শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।আর এর মধ্যেই চলে গেলেন সাকিব।

তবে কাউকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com