1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘদিন পর বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়া। করোনা পরিস্থিতির কারণে গত বছরের জুন থেকে বন্ধ করে দিয়েছিল দেশটি। মঙ্গলবার (৯ নভেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদকে তার কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং গুন।

পরে দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত লি বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী কোরীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রমিকদের কোরিয়ায় প্রবেশ সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য কোরীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন ইমরান আহমেদ।

২০০৮ সাল থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে কর্মী নিয়োগ দিয়েছে কোরিয়া সরকার। এই কর্মসূচির আওতায় প্রতি বছর ‍২-৩ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাচ্ছেন। বর্তমানে এই কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী আছেন কোরিয়ায়। যা করোনার আগে ছিল ১০ হাজারেরও বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com