1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
যাত্রাবাড়ীতে পারভেজ মিয়া হত্যা: দুই আ.লীগ নেতার ৭ দিনের রিমান্ড আবেদন দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ফেরিডুবির দ্বিতীয় দিনে চারটি ট্রাক উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির দ্বিতীয় দিনে দুটি কাভার্ডভ্যানসহ চারটি ট্রাক উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদলসহ সংশ্লিষ্টরা। এর আগে গতকাল বুধবার উদ্ধার করা হয়েছিলো ৪টি পণ্যবাহী ট্রাকসহ মোট ৮টি গাড়ি ও দুটি মোটরসাইকেল।

আরিচা বিআইডব্লিউটিএ’র অফিস সূত্রে জানা যায়, বুধবার দৌলতদিয়া থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৬টি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। এরপরই ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর থেকে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধারকাজ চালালেও গতকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত ৮টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়। আজ উদ্ধার হলো দুই কাভার্ডভ্যানসহ মোট চারটি ট্রাক। তবে ফেরিটি ডুবে যাওয়া অবস্থায় সেভাবেই রয়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসি’র নির্বাহী প্রকৌশলী রুবেলুজ্জামান জানান, প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ আনা হচ্ছে। আজ (বৃহস্পতিবার) রাতে এ উদ্ধারকারী হাজাজটি ঘাটে এসে পৌঁছবে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বিআইডব্লিউটিসি’র উদ্ধারকারী জাহাজ হামজা ৪টি ট্রাক উদ্ধার করেছে। উদ্ধার কাজ অব্যহত আছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম মো. আজাদ খানসহ বিআইডব্লিউটিসি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনারস্থল পরিদর্শন করেছেন। এছাড়া পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন নিয়োজিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com