1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ঢাকা–সিলেট রেলপথে ডাবল লাইন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ১০৪ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪১,৬২৯ বাংলাদেশি হজযাত্রী, মৃত ৭ সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর: হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্প ও ক্রীড়া আয়োজন উদ্বোধন

ফেনীর ফুলগাজী ও পশুরামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রবল বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ফুলগাজীতে মুহুরী নদীর একটি স্থানে বাঁধ ভাঙার পর রাতে পরশুরামে কহুয়া নদীর একটি স্থানসহ আরও দু’টি স্থানে বাঁধ ভেঙে যায়।

এতে ফুলগাজী ও পরশুরামের কমপক্ষে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় ভেসে গেছে শত শত মাছের ঘের। তলিয়ে গেছে ফসলেল জমি। পানি উঠে পড়েছে মানুষের ঘরবাড়ি ও রাস্তা ঘাটে। করোনার মধ্যে এভাবে মানুষের ঘর বাড়িতে পানি উঠে পড়ায় মানুষ রয়েছে মহা বিপাকে।

ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, প্রয়োজনে বন্যা কবলিত এলাকায় লকডাউন কিছুটা শিথিল করা হবে যাতে মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, পানি বর্তমানে বিপদ সীমার নিচে দিয়ে প্রবাহিত হলেও ভাঙা স্থান দিয়ে পানি প্রবাহীত হচ্ছে। পানি পুরোপুরি নেমে গেলে ভাঙা স্থান গুলোতে মোমত করা হবে।

স্থানীয়রা জানান, প্রতি বছর বন্যায় বাঁধ ভেঙে যায়। প্রতি বছর নামকাওয়াস্তে বাঁধ মেরাতমত করা হয়। আমরা চাই টেকসই মেরামত। আমরা ত্রান চাই না, চাই টেকসই মেরামত। এভাবে প্রতি বছর বাঁধ ভেঙে আমারদের পুকুরের মাছ, জমির ফসল ও আবাধি পশুর ব্যাপক ক্ষতি হয়ে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। প্রতি বছল আমাদের বাড়ি মেরামত করতে হয়। রাস্তাঘাট মেরামত করতে হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com