1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা

ফাইনালে উঠতে চেন্নাইয়ের দরকার ১৭৩ রান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ১৭৩ রান করলেই সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের।

আইপিএলের ১৪তম আসরের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান করে দিল্লি ক্যাপিটাল।

দলের হয়ে ৩৪ বলে সাত চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার পৃথ্বী শ। ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৫১ রান করেন অধিনায়ক ঋষভ পন্থ। এছাড়া ৩৭ রান করেন সিমরন হিতমায়ার।

এ ম্যাচে যারা হেরে যাবে তাদের জন্য আরও একটি সুযোগ থাকছে। সোমবার অনুষ্ঠিতব্য এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে আজকের পরাজিত দলের।

সোমবার শারজায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারেন সাকিব অথবা কোহলিরা।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, স্রেয়াশ আইয়ার, সিমরন হিতমায়ার, আক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, টম কুমারন, কাগিসো রাবাদা,আভিষ খান, আনরিচ নর্টজে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মঈন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ডুয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার ও জশ হ্যাজলউড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com