1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পরীমনির প্রতি ‘শ্রদ্ধা ও ভালোবাসা’ তসলিমার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১০৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:পরীমনির নাম আগে কখনো শুনেননি, তার সিনেমাও দেখেননি তসলিমা নাসরিন। তবুও ঢাকার এই আলোচিত নায়িকার প্রতি ‘ভালোবাসা ও শ্রদ্ধা’ জানালেন নির্বাসিত লেখিকা।

সম্প্রতি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনে বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিলেন পরীমনি। তবে অভিনেত্রী নিয়মিতই সোশ্যাল মিডিয়ায়ে বিদ্রূপ, গালি-গালাজের শিকার হয়ে থাকেন। বরাবরই এ সবের থোড়ায় কেয়ার করে চলেছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে পরীমনিকে নিয়ে নিজের মন্তব্য জানালেন তসলিমা। সেখানে ওঠে আসে প্রতিকূলের স্রোতের বিরুদ্ধে নায়িকার ‘স্ট্রাগলের’র কথা। যাকে ‘মাইলফলক’ হিসেবেও চিহ্নিত করেন লেখিকা।

তসলিমা নাসরিন লিখেছেন- ‘ফেইসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।’

‘বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে।’

‘আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে’— উল্লেখ করে তসলিমা লিখেছেন: ‘কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।’

গত ৮ জুন পরীমনি ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন। সেদিনই প্রধান অভিযুক্ত নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির ইউ মাহমুদ জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com