1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পরপর চার দিন ভারতে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পরপর চার দিন ভারতে দৈনিক করোনায় আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩।

দেশটির এই নতুন আক্রান্তের অধিকাংশই হচ্ছে কেরালায়। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের কম। মহারাষ্ট্রে (৬৬০০), অন্ধ্রপ্রদেশে দু’হাজারের বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতে দু’হাজারের কম। উড়িষ্যায় দেড় হাজার এবং আসামে হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই সংক্রমণ হাজারের নীচে রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যতে অবশ্য সংক্রমণ পরিস্থিতির অবনতি হয়েছে বিগত কয়েকদিনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের। গোটা মহামারী পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৮১০ জন। দৈনিক মৃত্যু মহারাষ্ট্রে ২০০ এর বেশি, কেরালায় ১০০ এর বেশি এবং উড়িষ্যাতে ৫০-এর বেশি। বাকি সব রাজ্যে তা ৫০-এর কম।

তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত তিন দিন ধরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। ৪ লাখের নিচে নামলেও গত কয়েকদিনে বেড়ে তা ৪ লাখ ছাড়িয়ে গেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৮ হাজার ৯২০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com