1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘জেলা পরিষদ থেকে আসিফ ১৫ কোটি, হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন’— প্রশাসক মোস্তাক মিয়ার দাবি, জবাবে হাসনাতের ব্যাখ্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল

পটুয়াখালীতে সরকারি বই কালোবাজারে বিক্রি, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সরবরাহকৃত সরকারি বই কালোবাজারে বিক্রির অপরাধে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে কলাগাছিয়া তদন্ত কেন্দ্র পুলিশ।

বৃহস্পতিবার আসামিদেরকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বই জব্দ করা হয় এবং আসামীদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে তিন জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ-১৬.১২.২১।

আসামিরা হলেন, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন একই এলাকার ৮নং ওয়ার্ডের মৃত সুরহ আলী খানের ছেলে মো. শহিদুল ইসলাম খান, বিক্রির সাথে জড়িত দশমিনা উপজেলার বেতাগী এলাকার আর্শেদ আলী চৌকিদারের ছেলে আবদুল মজিদ চৌকিদার ও দোকানদার মিলন মিয়া।

গলাচিপা থানার ডিউটি অফিসার এসআই মোক্তার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাতাবুনিয়া এলাকার ধলু ফকিরের বাজারের মিলন মিয়ার দোকান থেকে ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিয়ন শহিদুল ইসলামকে গ্রেফতার করে গলাচিপা থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় দোকানের কর্মচারী আবদুল মজিদকেও গ্রেফতার করে পুলিশ। পরে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বাদী হয়ে সরকারি বই কালোবাজারে বিক্রির দায়ে মামলা দায়ের করেন।

গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সরকারি (সম্পদ) বই বিক্রির অভিযোগে ৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com