1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা ঈদ ছুটি ১০ দিনে গড়ানোর ভাবনা—জনস্বস্তি নাকি প্রশাসনিক রাজনৈতিক কৌশল?

নেপালে প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবাকে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন সময়ে তাকে শপথ পড়ানো হবে তা অল্প সময়ের মধ্যে জানানোর কথা রয়েছে। এ নিয়ে তিনি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন। সোমবার সুপ্রিম কোর্ট থেকে বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কেপি শর্মা ওলি। তিনিই রাজনৈতিক চালে এর আগে পার্লামেন্ট ভেঙে দেন। অনলাইন জি নিউজ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেউবাকে শপথ পড়ানোর আয়োজন শুরু হয়েছে।

আদালতের বেঁধে দেয়া সময়ের আগেই নতুন প্রধানমন্ত্রীর শপথ পড়ানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে দেউবার প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়েছে। কিন্তু তাতেও জট কাটছে না। কারণ, তাকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে। সিপিএন-ইউএমএল তাদের সমর্থন প্রত্যাহার করার ফলে সংখ্যাগরিষ্ঠতায় কিছুটা পিছিয়ে আছেন দেউবা। কয়েক মাসের আন্তঃদলীয় বিভক্তির ফলে মাধব কুমার নেপালের নেতৃত্বে ক্ষমতাসীন সিপিএন-ইউএমএল নিজেদেরকে আলাদা করে ফেলে জোট থেকে। তারা কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়াই করতে এমন সিদ্ধান্ত নেয়। কিন্তুনিজেদের ভিতরকার দ্বন্দ্বকে কবর দিতে কেপি শর্মা ওলি এবং মাধব কুমার নেপালের নেতৃত্বাধীন ইউএমএল-এর দুই অংশ রোববার রাতে ১০ দফা চুক্তিতে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com