1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

নিষেধাজ্ঞা ও জরিমানা মেনে নিয়েছেন সাকিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেট মাঠে আচরণবিধি ভঙ্গ করায় অনুমিতভাবেই সাকিব আল হাসানকে শাস্তি পেতে হয়েছে। গতকাল শুক্রবার থেকে দেশের সীমানা ছাড়িয়ে গোটা ক্রিকেটবিশ্বে এই আলোচনাই চলছে। অতঃপর আজ জানা গেল, সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ কর্তৃক এই শাস্তি ঘোষণার কথা আছে।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের বিরুদ্ধে লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভাঙার অভিযোগ এনেছেন ম্যাচ রেফারি মোরশেদুল আলম। একই ম্যাচে লেভেল-৩ পর্যায়ের অপরাধ দ্বিতীয়বার করলে সেটির শাস্তি ২ থেকে ৫ ম্যাচের বহিষ্কারাদেশ ও জরিমানা কমপক্ষে ২৫ হাজার টাকা। ওয়েস্টিন হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকা সাকিবকে এই শাস্তি বিষয়ক চিঠি পাঠানো হলে সাকিব তা মেনে নেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শুক্রবার আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে সাকিবের করা একটি লেগ বিফোর উইকেটের আবেদন গ্রহণ করেননি আম্পায়ার। এতেই চটে যান সাকিব। এক মুহূর্ত অপেক্ষা না করে তিনি লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন! মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এরপর পরিস্থিতি শান্ত হলে তিনি সুজনের কাছে ক্ষমা চান। সুজন তাকে বুকে জড়িয়ে ধরেন। এরপর সোশ্যাল সাইটে পোস্ট দিয়ে ভক্তদের কাছেও ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com