1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

নিখোঁজ সেই ৩ ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামালপুরের ইসলামপুরের দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ৩ ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা তিনজনই দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য ভানু (১০)।

জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া জানান, রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওই শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুগদা থানার মান্ডা এলাকার রাজা মিয়া নামে এক রিকশাওয়ালার বাসায় তাদের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজা মিয়া জানিয়েছে, সরল বিশ্বাসে ওই শিশুদের বোন মনে করে সে তার বাসায় আশ্রয় দিয়েছিল।

এর আগে গত রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাত থেকে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন সোমবার বিকালে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাও. মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৫১১।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পূর্ব পাড়স্থ বাংলাবাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীরা শনিবার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে পড়ে। রোববার ভোররাতে শিক্ষকরা শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ডেকে তোলেন। অন্য ছাত্রীদের মতোই নিখোঁজ শিশুরাও নামাজের প্রস্তুতি নেয়। নামাজের পর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম জানান, তার মেয়েকে ১৫ দিন আগে মাদ্রাসায় রেখে আসেন। রোববার দুপুরে মাদ্রাসার হুজুরের মাধ্যমে জানতে পারেন যে, মেয়ে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ মনিরা খাতুনের বাবা মনোয়ার হোসেন জানান, তার মেয়েকে ৯ দিন আগে মাদ্রাসায় দিয়ে আসেন। সূর্য ভানুর বাবা সুরুজ্জামান জানান, ১৫ দিন আগে তার মেয়েকে মাদ্রাসায় রেখে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com