1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
👉 জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর 👉 আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, নতুন দায়িত্ব নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল দেশের নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ

নাসির দোষী হলে বিচার হোক: সংসদে রাঙ্গা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেছেন, আমাদের নাসির (উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও জাপা নেতা) যদি কিছু করে থাকেন, তাহলে আইন আইনের গতিতে চলুক। আইনে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে বিচার হোক।

বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় সংসদে তিনি একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। পরে তার জবাবে তিনি একথা বলেন।

রাঙ্গা বলেন, ‘অভিনেত্রী পরীমনির বিষয়ে প্রধানমন্ত্রী মায়ের মমতায় রেসপন্স করেছেন। আমাদের নাসির যদি (জাপার প্রেসিডিয়াম মেম্বার) এ বিষয়ে জড়িত থাকেন, তাহলে আইন আইনের গতিতে চলুক। আইনে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে আমাদের থেকে কোনো বাধা নেই। কিন্তু কারো উপর, কারো গায়ে হাত দেওয়ার অধিকার, কাউকে অপমান করার এখতিয়ার কেউ রাখে না। একজন পুলিশ যেমন রাখে না, একজন মানুষ আরেকজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করতে পারে না। সে সঠিক বিচার পাবেন, এটাই আমাদের প্রতাশা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com