1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান *ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস*  বসুন্ধরা সিটিতে জমকালো আয়োজনে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১৭ বছর পর ভাত খেলেন বিএনপিভক্ত ইনু মিয়া, প্রতিজ্ঞার অবসান শিক্ষক-শিক্ষার্থীহীন বিদ্যালয় মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষায় ভয়াবহ অনিয়ম ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থার ভিত ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লা সিটিতে প্রশাসনিক তৎপরতা জোরদার: নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মেহরাজ শারবীনের পদায়ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৩ জাহাজ,খালাস চলছে।

নাসির উদ্দিনের ৩ নারী সহযোগী কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা মামলার আসামি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদের (৬৫) তিন নারী সহযোগীকে মাদক মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে, একই মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির মিয়া ও মশিউর রহমানের প্রতারণার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।

কারাগারে যাওয়া তিন নারী হলেন লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। তাদের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের পরিদর্শক উদয় কুমার মন্ডল।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী মুহাম্মদ জুয়েল জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।

গত ১৫ জুন আসামিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন নাসির উদ্দিন এবং তুহিন সিদ্দিকী অমির (৩৩) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা বর্তমানে রিমান্ডে রয়েছে।

এর আগে গত ১৫ জুন তুহিন সিদ্দিকী অমির দুটি রিক্রুটিং অ্যাজেন্সিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই শতাধিক পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্ট জব্দের পর অমিসহ তিনজনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। ওই মামলায় গত ১৬ জুন জামিন হওয়া দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ শনিবার রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ জুন দুপুরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই নাসির উদ্দিন আহমেদসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। পরের দিনগত রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com