1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন দেশজুড়ে ৪৮ ঘণ্টার জরুরি সতর্কতা: তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গ ভোটে রেকর্ড উপস্থিতি, বুথফেরত জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন, বিরোধী দল থেকে ৫ জনের নাম চায় সরকার হরমুজ প্রণালিতে অবরোধ উপেক্ষা, ৭২ ঘণ্টায় ৫২ জাহাজ চলাচলের দাবি ইরানের ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা

দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৯

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, সোমবার সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়। রোববার ২২৫ ও শনিবার ২০৪ জন মারা যান। শুক্রবার ১৮৭, বৃহস্পতিবার ২২৬, বুধবার ২১০, মঙ্গলবার (১৩ জুলাই) ২০৩, সোমবার ২২০ ও রোববার ২৩০ জন মারা যান। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com