1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

দেশে আলেমেরা সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন: সংসদে হারুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে এখন আলেমেরা সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন দাবি করে বিএনপির সাংসদ হারুনুর রশীদ আলেমদের গ্রেপ্তার ও রিমান্ড বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিলের আলোচনায় অংশ নিয়ে হারুন এ দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, সংবিধানে বলা হয়েছে, ধর্মের কারণে কাউকে নিপীড়ন, বৈষম্য করা যাবে না। কিন্তু বাংলাদেশে এখন ইসলামি স্কলার বা আলেমেরা সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন।

তিনি আলেমদের গ্রেপ্তার ও রিমান্ড বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, না হলে দেশে উদ্বেগ ও ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। আদনান নামের একজন আলেম চার দিন ধরে নিখোঁজ। তার পরিবার কোনো সন্ধান পাচ্ছে না।

হেফাজতে ইসলামের নেতাদের সম্পদের খোঁজে নেমেছে দুদক—এমন দাবি করে হারুনুর রশীদ বলেন, আগে জাতীয় সংসদের ৩৫০ জনের নামে দুদকের নোটিশ করা উচিত ছিল। তাহলে মানুষের কাছে এটি সমাদৃত হতো। প্রধানমন্ত্রীও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলেছেন।

বিরোধীদের বক্তব্যের জবাবে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দাবি করেন, কোনো পর্যায়ে কোনো বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেম গ্রেপ্তার বা মামলার আওতায় আসেননি। কেবল আলেম নামধারী অর্থ ও ক্ষমতালিপ্সু কিছু ব্যক্তি, যাঁরা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, তাঁদের আইনের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে গত বৃহস্পতিবার রাত থেকে ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com