1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দৈনিক চাঁপাই দর্পণ-এর যুগপূর্তি ও ই-পেপার উদ্বোধন অনুষ্ঠিত জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন

দেশে আবারো বেড়েছে করোনায় মৃত্যু, শনাক্ত ১৪ হাজারের বেশি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে দেশে একদিনে আরো ২৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪৮১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৯১৬ জনের।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।

নতুন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৮৩৫৫, ময়মনসিংহে ৫৯১, চট্টগ্রামে ১৮৫০, রাজশাহীতে ৮০৮, রংপুরে ৬৭৯, খুলনায় ৮৮০, বরিশালে ৬৮৫, সিলেটে ৯৯৬ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ২৩১ জনের মধ্যে ১৩৯ জন পুরুষ এবং ৯২ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৭৭, চট্টগ্রামে ৫৩, খুলনায় ৪৪, রাজশাহীতে ১৩, বরিশালে ৬, সিলেটে ৯, রংপুরে ১৮ ও ময়মনসিংহে ১১ জন মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন এবং নারী ৬ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। আর বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১, ৮১ থেকে ৯০ বছরের ৯, ৭১ থেকে ৮০ বছরের ৪৫, ৬১ থেকে ৭০ বছরের ৭২, ৫১ থেকে ৬০ বছরের ৪৬, ৪১ থেকে ৫০ বছরের ৩৪, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের তিন জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com