1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতার ঘোষণা ছিল দিকভ্রান্ত জাতির জন্য সঠিক দিকনির্দেশনা: ড. খন্দকার মারুফ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, তিতাসে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মেঘনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, রাষ্ট্রনায়ক জিয়ার আদর্শ বাস্তবায়নের আহ্বান প্রতিহিংসা থেকে রক্ষা পেলোনা কবরস্থানের প্রাচীর শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জিয়ার আদর্শ বাস্তবায়নে সহযোগিতার ডাক ঈদের নামাজ শেষে জামায়াত নেতার সঙ্গে কোলাকুলি, ঐক্যের বার্তা দিলেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: শহীদ প্রেসিডেন্ট জিয়ার সততা, দেশপ্রেম ও দূরদর্শিতা নতুন প্রজন্মের অনুপ্রেরণা হরমুজ প্রণালি উন্মুক্ত ও নৌ-অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের, দাবিগুলো ‘বিকৃত’ বলে প্রত্যাখ্যান ইরানের

দেশের বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধ, দাম ১৬ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৭৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি করোনাভাইরাসের মুখে খাওয়ার দুটি ওষুধ দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ওষুধ দুটি হলো- নিরমাট্রেলভির ও রেটিনোভি। দুটি ওষুধ বাজারজাত করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রতি ডোজের দাম হবে তিন হাজার টাকা। পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা।

এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ হিজুলী ডায়াবেটিক হাসপাতালে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য আমেরিকার তৈরি ওষুধ আমাদের দেশে বাজারজাতের অনুমোদন দেওয়া হয়েছে। ১২ বছরের বেশি বয়সী করোনা আক্রান্তরা এই ওষুধ সেবন করতে পারবেন। এটা আমাদের দেশের মাইলফলক, করোনা চিকিৎসার জন্য। এই ট্যাবলেটের কার্যকারিতা ৮৮ ভাগ বলে জানা গেছে। করোনার জন্য বিশ্বের যেকোনও দেশে নতুন ওষুধ বের হলে তা আমরা দ্রুত দেশে নিয়ে আসি মানুষের জন্য।

জাহিদ মালেক বলেন, ‘আমার টিকা দিচ্ছি। বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। দেশে সংক্রমণ এখন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সর্তক থাকতে হবে। বিভিন্ন দেশে লকডাউন দিচ্ছে। আমরা ৩১ কোটি টিকার প্রতিশ্রুতি পেয়েছি, এর মধ্যে ক্রয়ও যুক্ত আছে। প্রায় ১৭ কোটি টিকা আমাদের হাতে চলে এসেছে। সাত কোটি প্রথম ডোজ ও পাঁচ কোটি দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে নতুন উদ্যোগে টিকা কার্যক্রম চালু করছি। প্রতিটি ওয়ার্ডে টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com