1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা 🎉 চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল আয়োজনে আজ বৈশাখী শোভাযাত্রা ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড

দুর্নীতিতে চ্যাম্পিয়নের বিসমিল্লাহ আ’লীগের হাতেই হয়েছিলো: রুমিন ফারহানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দুর্নীতিতে চ্যাম্পিয়নের বিসমিল্লাহ আওয়ামী লীগের হাতেই হয়েছিল মন্তব্য করে বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই সরকার তো সেই সরকার যারা দুর্নীতিতে বিসমিল্লাহ করে গেছিল।

বুধবার (১৫ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিলের ওপর বিরোধী দলীয় সংসদ সদস্যদের জনমত যাচাইয়ের আলোচনার পরে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আজকে খুব খুশি দেখলাম। ওনার খুশি দেখে আমরাও খুশি। উনি বললেন, আমি আজকে প্রস্তুত হয়ে এসেছি এবং অনেকগুলো পরিসংখ্যান আমরা আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে পেলাম। আমার হঠাৎ করে মনে পড়ল কয়েকদিন আগে বা কয়েক মাস আগে একটা বিজ্ঞাপন ছেপেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এমন কোনো জাতীয় দৈনিক নেই যেই দৈনিকে ওই বিজ্ঞাপন ছাপা হয়নি।

তিনি বলেন, সেখানে তিনি দাবি করেছিলেন যে প্রতি টিকা ৩ হাজার টাকা করে কেনা হয়েছে। সেখানে উপহারের টিকা যদি আমরা যুক্ত করি তাহলে সেটা ৩ হাজার টাকা হয়। যদি উপহারের টিকা বাদ দেই তাহলে সেই সময় যে সামান্য টিকা ছিল তার মূল্য দাঁড়ায় ১৬ হাজার টাকা। আজকে উনি যে পরিসংখ্যান দিলেন সেটা ওই ধরনের কি না, গাঁজাখুরি কি না আমি ঠিক জানি না। কারণ একবার তো আমাদের চুন খেয়ে মুখ পুড়ে গেছে আরেকবার এই পরিসংখ্যান ওনার মুখে শুনতে একটু ভয়ই লাগে।

বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ান বলতে বড় ভালো লাগে। টকশোতে বলি, পার্লামেন্টে বলি, মিটিংয়ে বলি শুনতেও বড় ভালো লাগে। একটু মনে করিয়ে দেই টিআইবি দুর্নীতির রিপোর্ট প্রথম প্রকাশ করে ২০০১ সালে। তখন দুর্ভাগ্যজনকভাবে বিএনপি ছিল ক্ষমতায়। তবে যে রিপোর্ট কার্ডটা প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট কার্ডের পরীক্ষা কিন্তু দেওয়া হয়েছে ২০০০ সালে।

তিনি বলেন, ২০০০ সালে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এবং তারা তখন দুর্নীতিতে বাংলাদেশের সূচক রেখে গেছিল দশমিক নয় এবং এরপরে বিএনপি এসে ২০০১-০৫ সময়ে এ সেই সূচক বাড়াতে বাড়াতে ১ দশমিক ৪ এ নিয়ে তারপরে বিএনপি ২০০৬ সালে ক্ষমতা থেকে যায়। সুতরাং দুর্নীতিতে চ্যাম্পিয়নের বিসমিল্লাহ ওই আওয়ামী লীগের হাতেই হয়েছিল।

রুমিন বলেন, যে কারণে এখন কয়েকগুণ বেশি দামে মহাসড়ক নির্মাণ দেখি। বিদ্যুৎ খাতে ৬২ হাজার কোটি টাকা এক মেগাওয়াট উৎপাদন না করেও শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ বাবদ দিতে দেখি। আমরা ৩৭ লাখ টাকা দিয়ে পর্দা কিনতে দেখি। আমরা অবিশ্বাস্য দামে বই আর ক্যানোলা কিনতে দেখি। এই সরকার তো সেই সরকার যারা দুর্নীতিতে বিসমিল্লাহ করে গেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com