1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

দাউদকান্দিতে এসইপি প্রকল্পের ইকো-ট্যুরিজম উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩১৩ বার দেখা হয়েছে

মোঃ নূরুন্নবী রাসেল, দাউদকান্দি, কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ)’র আয়োজনে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)’র আওতায় ইকো-ট্যুরিজম উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২) সংস্থার আদমপুর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হয় এই প্রশিক্ষণ। এতে সভাপতিত্ব করেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম ও প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বিভাগীয় বন কর্মকর্তা ও ট্যুরিজম বিশেষজ্ঞ জনাব মোহাম্মদ আলী। প্রশিক্ষনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ সমাজ ও কৃষি সংগঠক অধ্যাপক মতিন সৈকত, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান। এছাড়াও ইকো-ট্যুরিজম ও কৃষি নির্ভর ট্যুরিজম এর বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন সিসিডিএ’র পেইজ প্রকল্প কর্মকর্তা ড. মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেল ও পরিবেশ কর্মকর্তা মোঃ হাসিব ইকবাল কানন।

প্রশিক্ষনে প্লাবণভূমি কেন্দ্রিক ইকো-ট্যুরিজম কি, এর সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, ট্যুর গাইড, অপারেটর ও ট্যুর ম্যানেজমেন্ট, এসইপি সফটলোন, ট্যুরিজমের গুরুত্ব, কমন ফ্যাসিলিটিস, নিরাপত্তা, ট্যুরিজম সংক্রান্ত সনদায়ন, বিভিন্ন পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

জনাব মোহাম্মদ আলী প্রশিক্ষনের ফাঁকে হাতে-কলমে শিখনের জন্য স্থানীয় অংশীজনের সাথে অপূর্ব ইকো-ট্যুরিজম স্পট এর চলমান উন্নয়ন কার্যক্রম এলাকা ঘুরে দেখেন ও বিভিন্ন পরিষেবা বিষয়ে উদ্যোক্তাদের ধারনা প্রদান করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- ‘প্লাবণভূমিতে মৎস্যচাষের পাশপাশি কৃষিভিত্তিক পর্যটন উন্নয়ন নিঃসন্দেহে প্রসংশনীয় উদ্যোগ। এটি আয়ের বহুমাত্রিকতা বৃদ্ধিতে সহায়ক হবে। তবে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্লাবণভূমি কেন্দ্রিক কৃষি পর্যটন সম্ভাবনাময় একটি খাত। এ বিষয়ে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।’

উক্ত প্রশিক্ষণে ইকো-ট্যুরিজম উন্নয়ন উদ্যোক্তা, স্থানীয় মৎষ্যচাষী, এসইপি সদস্য, পরিষেবা প্রদানকারী অংশীজন, উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com