1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা ঈদ ছুটি ১০ দিনে গড়ানোর ভাবনা—জনস্বস্তি নাকি প্রশাসনিক রাজনৈতিক কৌশল?

তিন সরকারি ব্যাংকে নতুন এমডি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংক তিনটি হলো-বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন ব্যাংকের এমডি নিয়োগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদের সই করা চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপন ও চিঠির তথ্যানুযায়ী, বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. ইসমাঈল হোসেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

রাজশাহী কৃষি উন্নয়ন (রাকাব) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আব্দুল মান্নান। তিনি এখন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে শিরীন আখতারকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com