1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ

তালেবানের চোখ ফাঁকি দিয়ে দেশ ছাড়লেন আফগান নারী মেয়র

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তালেবানের চোখ ফাঁকি দিয়ে আফগানিস্তান ছেড়েছেন দেশটির প্রথম নারী মেয়রদের মধ্যে অন্যতম জারিফা গফুরি। তালেবানরা কাবুলের দখল নেয়ার প্রেক্ষাপটে সম্প্রতি তিনি দেশ ছাড়েন। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

তালেবানদের শাসনে জীবনের ঝুঁকি রয়েছে – এমন শঙ্কা থেকেই তিনি দেশ ছাড়েন। ২৯ বছরের জারিফার পরিবার জার্মানিতে থাকে। দেশ ছেড়ে তিনি সেখানেই গেছেন বলে জানা গেছে।

জারিফা নিজেকে আফগান নারী জাগরণের অগ্রদূত হিসেবে দেখতে পছন্দ করেন। বিবিসিকে তিনি বলেন, ‘আমার আওয়াজের শক্তি বন্দুকের শক্তির চেয়েও তীব্র।’

মাত্র ২৬ বছর বয়সে মধ্য আফগানিস্তানের মাইদান ওয়ারদক প্রদেশের রাজধানী মাইদান শহরের মেয়র হন জারিফা। জারিফার বাবা ছিলেন আফগান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি গত বছর এক যুদ্ধে নিহত হয়েছেন।

মধ্য আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পরই জারিফা সিদ্ধান্ত নেন দেশ ছাড়ার। গোপনে বাড়ি থেকে বের হয়ে তিনি কাবুল বিমানবন্দরে পৌঁছান। এ যাত্রা ছিল শঙ্কা ও প্রাণনাশের আতঙ্কে ভরা।

বিবিসিকে তিনি জানান, গত ১৮ আগস্ট তিনি একটি গাড়ির পা রাখার স্থানে চেপে বসে তালেবানে চেকপয়েন্টগুলো পার হন। জারিফা বলেন, ‘যখন আমরা বিমানবন্দরের ফটকে পৌঁছালাম, তখন সবদিকেই ছিল তালেবান যোদ্ধারা।’ তিনি বলেন, ‘আমি লুকানোর জন্য নানাভাবে চেষ্টা করছিলাম।’

জারিফা জানান, কাবুলে তুরস্ক দূতাবাসের কর্মীরা তাকে সহায়তা করেন বিমানে পৌঁছতে। পরে প্রথমে তিনি ইস্তানবুলে পৌঁছান। পরে সেখান থেকে জার্মানিতে তার পরিবারের সঙ্গে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com