1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য সংকটে ব্যয় সংকোচন: ৯ খাতে সরকারি পরিচালন ব্যয় কমানোর নির্দেশ হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন দুই ডেস্ট্রয়ার পিছু হটেছে—ইরানের দাবি টেলিনর সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: ৫জি সম্প্রসারণ ও নতুন বিনিয়োগে আগ্রহ হরমুজ উত্তেজনায় তেলের দামে নতুন ঝাঁকুনি, ব্যারেল ১০৪ ডলারে যুক্তরাষ্ট্রের ক্রুড ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ভেস্তে গেল—নেতানিয়াহুর ফোনকল নিয়ে ইরানের অভিযোগ *রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু*

ঢাকা-লক্ষ্মীপুর নৌ-রুটে লঞ্চ সার্ভিস চালু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা থেকে লক্ষ্মীপুরে লঞ্চ সার্ভিস প্রিন্স অব রাসেল-৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে বিআইডব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ফিতা কেটে সার্ভিসের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লঞ্চের মালিক জামাল হোসেন, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান, পরিষদের সদস্য আফজাল হোসেন অনিক ও রেদওয়ান উল্লাহ খান প্রমুখ।

লঞ্চ সার্ভিস চালু হওয়ায় লক্ষীপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ একেএম শাহজাহান কামালসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে লঞ্চ চাই পরিষদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট লঞ্চ ঘাটটি মেঘনা নদী হয়ে নৌপথে ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম। এ বিশাল নৌপথে রাজধানীর সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ছিল না। একপর্যায়ে ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু করার দাবি উঠায় জেলাবাসী।

সোমবার লঞ্চ সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে জেলাবাসী স্বপ্ন পূরণ হয়েছে। প্রিন্স অব রাসেল-৩ নামে বিলাসবহুল লঞ্চটি সদরঘাট থেকে দুপুর ২টা ৩০ মিনিটে মজুচৌধুরীরহাট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মঙ্গলবার সকাল ৭টায় মজুচৌধুরীরহাট ঘাট থেকে সদর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রতিদিন একই নিয়মে লঞ্চ সার্ভিসটি সেবা প্রদান করবে।

এ ব্যাপারে আইনজীবী সাত্তার পালোয়ান বলেন, লঞ্চ সার্ভিস চালু জেলার মানুষের প্রাণের দাবি ছিল। তাদের দাবি পূরণ হয়েছে। এখন থেকে লক্ষ্মীপুর থেকে স্বাচ্ছন্দ্যে ঢাকায় যেতে পারবে মানুষ। প্রচারণা না থাকায় ৫০ জন যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com